হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র ও ইসরাইল ‘তুচ্ছ’ সব লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে: ইরান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের সামরিক বাহিনী একজন মুখপাত্র বলেছেন, তাদের ব্যাপক বিস্তৃত ও কৌশলগত সক্ষমতা সম্পর্কে কিছুই জানে না যুক্তরাষ্ট্র ও ইসরাইল। দেশদুটি ‘তুচ্ছ’ সব লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, সামনে আসছে “আরও বিস্তৃত, শক্তিশালী ও বিধ্বংসী” হামলা।

খাতাম-আল আনবিয়া সামরিক কমান্ডের সদর দপ্তর জানিয়েছে, ইরানের সামরিক শক্তি সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ধারণা অসম্পূর্ণ। শত্রুদের ‘চূড়ান্ত আত্মসমর্পণ’ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে ইরানের সেনাবাহিনী।

বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে কমান্ডের একজন মুখপাত্র বলেন, ‘আমাদের সামরিক শক্তি ও সরঞ্জাম সম্পর্কে আপনাদের তথ্য অসম্পূর্ণ। আমাদের বিশাল বিস্তৃত ও কৌশলগত সক্ষমতা সম্পর্কে আপনারা কিছুই জানেন না।’

মুখপাত্র বলেন, ‘আপনারা আশা করবেন না যে আমাদের কৌশলগত ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, দূরপাল্লার আক্রমণাত্মক ও সুনির্দিষ্ট লক্ষ্যভেদী ড্রোন, আধুনিক বিমান প্রতিরক্ষা ও ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা এবং বিশেষ সরঞ্জাম ধ্বংস করে দিয়েছেন।’

তিনি দাবি করেন, ‘আমাদের কৌশলগত সামরিক উৎপাদন এমন সব জায়গায় হয়, যে সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই এবং আপনারা কখনোই সেখানে পৌঁছাতে পারবেন না।’

শত্রুদের বিরুদ্ধে আরো কঠোর, ব্যাপক ও ধ্বংসাত্মক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। তিনি বলেন, ‘আপনাদের স্থায়ী, চূড়ান্ত ও শেষ আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়া হবে।’

সূত্র: আলজাজিরা

নেপালের ভয়াবহ বন্যায় শত শত পর্যটক নিখোঁজ, কোন দেশের কতজন

ভারতে হিজাব পরায় বাধা, ক্ষুব্ধ ওয়াইসি বললেন ‘এটি ইসলামের ওপর আঘাত’

মস্কোয় প্রদর্শনীতে তুলে ধরা হলো রাশিয়ার ১১০০ বছরের ইসলামী ঐতিহ্য

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ