হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজে ফের ট্যাংকারে আগুন, নিষিদ্ধ এলাকায় ঢুকলেই ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ইরানের

আমার দেশ অনলাইন

হরমুজে ফের ট্যাংকারে আগুন। ফাইল ছবি।

হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে নৌমাইনে আঘাত লেগে আরও একটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরেছে। শনিবার সকালে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের নৌবাহিনী। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে। খবর আলজাজিরার।

ইরানের দেওয়া তথ্য অনুযায়ী, আজ সকালে এটি দ্বিতীয় ট্যাংকারে আগুন লাগার ঘটনা। গত ২৪ ঘণ্টায় ইরানের হামলা অথবা নৌমাইনে আঘাতের কারণে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টাকালে মোট পাঁচটি ট্যাংকারে আগুন ধরেছে।

আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাতে ইরানের নৌবাহিনী জানিয়েছে, অবৈধ কর্মকাণ্ডে জড়িত যেসব ট্যাঙ্কার তাদের ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে নিষিদ্ধ এলাকায় চলাচল করছে, তাদের পরিণতি হলো আগুন ও বিস্ফোরণ।

তবে ক্ষতিগ্রস্ত ট্যাংকারগুলোর নাম, মালিকানা কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এমএমআর

শর্ত না মানলে পরমাণু স্থাপনায় আইএইএর প্রবেশ নয়: ইরান

পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ‘ভন্ডামি ও দ্বৈতনীতি’র অভিযোগ ইরানের

সামরিকভাবে কতটা শক্তিশালী হুথিরা

হরমুজে সুপারট্যাংকারসহ ৪ জাহাজে মাইনের আঘাতে আগুন

সৌদি বাহিনী, রিয়াদ বিমানবন্দর ও তেল পাইপলাইনে হুথিদের হামলা

হরমুজ প্রণালিতে মাইনে আঘাতে ট্যাংকারে আগুন

যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

রাডার স্থাপনায় ইরানের হামলা চালানোর দাবি প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র

ইসরাইলে বিরোধীদের সঙ্গে আরব জোটের আলোচনা, তুলে ধরল দাবিদাওয়া

ওয়াশিংটনে নেতানিয়াহুর ঘনিষ্ঠ মোসাদ প্রধান, জানেন না আইজেনকোট