হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলকে বাঁচাতেই ইরানে হামলা চালানো হয়েছে: ট্রাম্প

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

ইসরাইলকে বাঁচাতে ইরানে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরান বিষয়ে নিজের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনাকালে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, যদি ৯ মাস আগে বি-২ বোমারু বিমান দিয়ে ইরানে ওপর হামলা না করতাম, তাহলে এই মুহূর্তে তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকত। আর তেমনটি হলে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতো। সম্ভবত তখন আপনারা ইসরাইলকে পেতেন না, এমনকি মধ্যপ্রাচ্যকেও পেতেন না। এরপর তারা সেখান থেকে কোথায় যেত?’

ইরান প্রসঙ্গে নিজের পরবর্তী পদক্ষেপ নিয়ে কথা বলার সময় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র একটি ‘দারুণ চুক্তি’ করতে যাচ্ছে। এটি `অনেক মানুষের জীবন বাঁচাবে এবং চুক্তি স্বাক্ষরের পরপরই আমরা অবিলম্বে হরমুজ প্রণালি উন্মুক্ত করে দিতে পারব।’

ইরানের নেতৃত্বকে ‘খুবই শক্ত আলোচক’ হিসেবে বর্ণনা করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ধীরে ধীরে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করছে।

তিনি বলেন, ‘এতে দীর্ঘ সময় লাগে। আমার কোনো তাড়াহুড়ো নেই। আপনি যদি তাড়াহুড়ো করতে যান, তাহলে ভালো কোনো চুক্তি করতে পারবেন না। ধীরে ধীরে হলেও নিশ্চিতভাবে আমরা যা চাই, তা পাচ্ছি বলে আমি মনে করি। আর যদি আমরা যা চাই তা না পাই, তাহলে আমরা ভিন্ন উপায়ে এর সমাপ্তি ঘটাব।’

সূত্র: আলজাজিরা

এএম

দক্ষিণ লেবাননে সংঘর্ষে ইসরাইলি সেনা নিহত

লেবাননে ইসরাইলি হামলায় একই পরিবারের ৯ সিরীয় শরণার্থী নিহত

একীভূত হচ্ছে মার্কিন ও ইসরাইলি সামরিক বাহিনী

হামলার চেয়ে চুক্তিতে আগ্রহী ট্রাম্প

ইরান যুদ্ধে আমেরিকার জড়ানো উচিত হয়নি: ট্রাম্প

ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায় যুদ্ধবিরতি চুক্তি

ইসরাইলি গণহত্যা অব্যাহত, গাজায় নিহতের সংখ্যা প্রায় ৭৩ হাজার

ইরানে ‘কয়েক ডজন’ হামলায় গোপনে ভূমিকা রেখেছিল আমিরাত

মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী উপস্থিত ও সতর্ক রয়েছে: সেন্টকম

আলোচনা চললেও কাটেনি মতভেদ: ইরান