হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আইইএ প্রধান বলছেন, বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে

আমার দেশ অনলাইন

বর্তমান জ্বালানি সংকটকে ১৯৭০-এর দশকের তেল সংকট এবং ২০২২ সালে ইউক্রেন যুদ্ধের প্রভাবের চেয়েও ভয়াবহ বলে বর্ণনা করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) নির্বাহী পরিচালক ফতিহ বিরল।’ খবর আল জাজিরার।

সোমবার (২৩ মার্চ) ক্যানবেরার ন্যাশনাল প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সতর্ক করে বলেন, ‘বিশ্ব অর্থনীতি বর্তমানে এক বিশাল হুমকির মুখে দাঁড়িয়ে আছে।’

ফতিহ বিরল বলেন, বর্তমান পরিস্থিতি দুটি বড় তেল সংকট এবং একটি গ্যাস সংকটের সম্মিলিত রূপ। ‘যদি এই পরিস্থিতি চলতে থাকে, তাহলে বিশ্বের কোনো দেশই এর নেতিবাচক প্রভাব থেকে মুক্ত থাকতে পারবে না। এই সংকট নিরসনে এখন বিশ্বব্যাপী সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

আইইএ প্রধান আরও জানান, মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে এ অঞ্চলের অন্তত ৪০টি গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা ‘ভয়াবহভাবে’ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইইএ ইতিমধ্যে এশিয়া ও ইউরোপের দেশগুলোর সঙ্গে তাদের জরুরি তেলের মজুদ বাজারে ছাড়ার বিষয়ে আলোচনা শুরু করেছে। এর আগে চলতি মাসের শুরুর দিকে আইইএ সদস্য দেশগুলো বিশ্ববাজারে তেলের আকাশচুম্বী দাম নিয়ন্ত্রণে রেকর্ড ৪০০ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দিয়েছিল।

ফতিহ বিরল বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হরমুজ প্রণালি দিয়ে নিয়মিত সরবরাহ শুরু হওয়াটা জরুরি। প্রয়োজন হলে মজুত তেল বাজারে ছাড়তে প্রস্তুত আছি।

ব্রিজ নয় যেন মৃত্যুর ফাঁদ, ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ

বছরজুড়ে রাসূলের সীরাত চর্চা ও জীবনাদর্শ অনুসরণের তাগিদ জামায়াত আমিরের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

রূপালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের ৩২তম সভা

বৃষ্টির প্রবণতা বাড়বে সারাদেশে, থাকবে ভাদ্রের তালপাকা গরমও

ইস্টার্ন ব্যাংকের বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ করল মেটলাইফ

রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য নিরাপত্তার চ্যালেঞ্জ: প্রতিরক্ষা উপদেষ্টা

আর্থিক সচেতনতায় সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ছাত্রীদের পাশে প্রাইম ব্যাংক

পার্লামেন্টই হবে রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, বিরোধীদলকে সম্পাদকদের পরামর্শ

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল