হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩ বিদেশি নাগরিক নিহত, গ্রেপ্তার ৮

আমার দেশ অনলাইন

ইরানের দক্ষিণ-পূর্ব সীমান্তে নিরাপত্তা বাহিনীর অভিযানে তিন বিদেশি নাগরিক নিহত হয়েছেন। এছাড়া বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগসূত্রের অভিযোগে আট বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের এ কথা জানায়। তবে আটক বা নিহতরা কোন দেশের নাগরিক, তা স্পষ্ট করে জানায়নি ইরানি কর্তৃপক্ষ।

প্রতিবেদনে বলা হয়, তাদের গোপন আস্তানা থেকে বিপুল পরিমাণে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার এবং জব্দ করা হয়েছে, যার মধ্যে রয়েছে আরপিজি-৭ লঞ্চার, নাইট-ভিশন ডিভাইসযুক্ত যুক্তরাষ্ট্রে তৈরি এম৪ রাইফেল, গ্রেনেড লঞ্চারযুক্ত বেশ কয়েকটি একে-৪৭ রাইফেল এবং হ্যান্ডগান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সন্দেহভাজনরা কেন্দ্রীয় শহর কেরমানের একটি পুলিশ চেকপয়েন্টে সাম্প্রতিক হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। ওই হামলায় তিনজন কর্মকর্তা এবং একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছিলেন।

বৃহস্পতিবার জেনেভায় ওমানের মধ্যস্থতায় উভয় পক্ষের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে এই অভিযান চালানো হলো।

যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরীয় অঞ্চলে তার সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে একাধিক সামরিক মহড়া চালিয়েছে।

আরএ

মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, বন্যার আশঙ্কা

বিশ্বনেতারা ব্যাংককে, জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ

ইরান যুদ্ধের ধাক্কায় দারিদ্র্য বাড়ার শঙ্কা, সহায়তা বাড়ানোর আহ্বান ইউএনডিপির

২০২৩ সাল থেকে ইসরাইলের হাতে আটক ২ হাজার ফিলিস্তিনি শিশু

স্টারলিংক বন্ধে আরো কঠোর হচ্ছে ইরান

জাহাজে হামলা বাড়লেও ইরান যুদ্ধ ‘শিগগিরই’ শেষ করতে চান ট্রাম্প

হরমুজ প্রণালিতে হামলা বাড়িয়েছে ইরান, ডুবল দুই জাহাজ

সৌদিতে বিমানবন্দরে যেতে মার্কিন কর্মকর্তাদের লাগবে বিশেষ অনুমতি

ইয়েমেনে ৮০ শতাংশ মানুষ খাদ্যসংকটে: জাতিসংঘ