হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

আল-জাজিরা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী অঞ্চল থেকে সরবরাহে বিঘ্ন ঘটতে পারে—এমন আশঙ্কায় মঙ্গলবারও অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী ছিল।

বাজারে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৫৬ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯১ দশমিক ০৫ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ৮৩ সেন্ট বা ১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৬ দশমিক ৫৯ ডলারে পৌঁছেছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হলে তেল সরবরাহের ওপর সরাসরি প্রভাব পড়তে পারে। বিশেষ করে বিশ্বের গুরুত্বপূর্ণ তেল উৎপাদন ও পরিবহন অঞ্চলগুলোতে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকায় বাজারে অনিশ্চয়তা বাড়ছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বাড়ার ফলে হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি তেল এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবহন করা হয়। ফলে সেখানে জাহাজ চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকট দেখা দিতে পারে।

বাজারে সরবরাহ নিয়ে আশঙ্কা যত বাড়ছে, তেলের দামেও তার প্রভাব পড়ছে। সংঘাত দীর্ঘায়িত হলে তেলের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বাজারসংশ্লিষ্টরা। এতে জ্বালানি আমদানিনির্ভর দেশগুলোতে পরিবহন ও উৎপাদন ব্যয় বাড়ার পাশাপাশি মূল্যস্ফীতির ওপরও চাপ তৈরি হতে পারে।

ইরানের ওপর ভয়াবহ হামলা চালিয়েছি, আবারো চালাব: ট্রাম্প

ইরানে ফের হামলার প্রস্তুতির মধ্যেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

তুরস্ক-লিবিয়া সামুদ্রিক চুক্তি অনুমোদন, নিন্দা জানাল ইসরাইল

ভবিষ্যৎ নিয়ে লড়াই করছে ইসরাইল, অস্তিত্বের প্রশ্নে বিভক্ত দুই শিবির

হরমুজে জাহাজ চলাচলে সহায়তা নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের

ইরান সম্পর্কে ভুল ধারণা কেন বিপজ্জনক

সুর নরম করলে ট্রাম্পকে আরেকবার সুযোগ দেবে ইরান

নেতানিয়াহুকে ঠেকাতে এবার ‘অবশ্যই’ ভোট দেবেন ফিলিস্তিনিরা

মামদানির ঘনিষ্ঠ কংগ্রেস প্রার্থীকে আটক করল ইসরাইল

প্রথম বিশ্বযুদ্ধ থেকে হুথিদের ঠেকাতে সৌদির পাশে ব্রিটেন