হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজে জাহাজ নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে ইরান

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

এখন থেকে চুক্তি লঙ্ঘনকারী জাহাজগুলোর বিরুদ্ধে অতীতের চেয়ে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পর দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি এই হুঁশিয়ারি দেয়।

বিবৃতিতে আইআরজিসি আবারও উল্লেখ করেছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার অন্তর্বর্তী চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালিতে যান চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা তেহরানের হাতে রয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘এখন থেকে চুক্তি লঙ্ঘনকারী জাহাজগুলোর বিরুদ্ধে অতীতের চেয়ে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

আইআরজিসি সতর্ক করে বলেছে, গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রের চালানো হামলার মতো ‘যেকোনো অজুহাতে শত্রুর যেকোনো সম্ভাব্য আগ্রাসনের’ দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

বিবৃতিতে আরো বলা হয়, যুদ্ধবিরতি লঙ্ঘন করা সমঝোতা স্মারকের (এমওইউ) পরিপন্থি। এটি করা হলে চলমান সব প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে।

সূত্র: আলজজিরা

এএম

কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৪০ জন গ্রেপ্তার

জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হবে নোয়াখালী: এমপি শাহজাহান

সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বরিশালে মা-শিশু উৎসবে স্বাস্থ্যসচেতনতার বার্তা

ঢাবিতে বাংলা শেখায় আগ্রহ বাড়ছে চীনা শিক্ষার্থীদের

থানা কম্পাউন্ডে আহত ৮ গরু জবাই, স্বাস্থ্য পরীক্ষা নিয়ে প্রশ্ন

কৃষিজমির মাটি কাটা বন্ধে মুরাদনগর প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ

শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ কুশসহ দুই ভারতীয় আটক

তিনদিন সাগরে ভেসে অবশেষে উদ্ধার ১৬ জেলে