হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

উপসাগরীয় সংকট নিরসনে ইরানকে পাকিস্তানের সহযোগিতার আশ্বাস

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

উপসাগরীয় অঞ্চলের ‘গুরুতর পরিস্থিতি’ নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আলোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এছাড়া এই পরিস্থিতির থেকে উত্তরণের ইরানকে সহযোগীতা করার কথা উল্লেখ করেছেন। খবর আলজাজিরার

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় শরিফ জানান, তিনি ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে আঞ্চলিক উত্তেজনা নিয়ে কথা বলেছেন এবং পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

তিনি বলেন, “আমরা উপসাগরীয় অঞ্চলের গুরুতর পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি এবং উত্তেজনা প্রশমনে সংলাপ ও কূটনীতির জরুরি প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছি।”

গত এক মাসে দু’নেতার মধ্যে একাধিকবার কথা হয়েছে। রমজান ও ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি চলমান সংঘাতের অবসান নিয়েও তারা মতবিনিময় করেছেন।

পাকিস্তান বর্তমানে প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে নিজস্ব উত্তেজনার মধ্যেই রয়েছে। একই সঙ্গে ইরানের সঙ্গে সীমান্ত ভাগ করে নেওয়ায় দেশটি শুরু থেকেই সতর্ক কূটনৈতিক অবস্থান বজায় রাখছে।

উপসাগরীয় অঞ্চল থেকে তেল ও গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কাও পাকিস্তানের জন্য বড় উদ্বেগ। এদিকে, গত বছর সৌদি আরবের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি করে দেশটি দীর্ঘদিনের সামরিক সম্পর্ক আরও জোরদার করেছে।

এমএমআর

তজুমদ্দিনে ৩৯ সরকারি ঘর এখনো আওয়ামীদের দখলে

‘মহামারি এলাকা’ ঘোষণার দাবি বিএনপির

পাঁচ জেলা থেকে ১৯ হাজার পুলিশ নিয়োগ, তদন্তে সরকার

এ যেন ক্যাম্পাসের অগণন, স্মৃতির অধ্যায়ের সমাপ্তি

সুলভ মূল্যে ওষুধ পৌঁছাতে সরকারের হস্তক্ষেপ চায় বাপি

কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৪০ জন গ্রেপ্তার

জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হবে নোয়াখালী: এমপি শাহজাহান

সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বরিশালে মা-শিশু উৎসবে স্বাস্থ্যসচেতনতার বার্তা