হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ভ্যান্সের ইরান যুদ্ধবিরোধী মন্তব্যে অনেকেই অসন্তুষ্ট: ট্রাম্প

আলজাজিরা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ইপিএ

ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণে গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তার সেই বক্তব্য অনেকের পছন্দ হয়নি বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ নিয়ে ভ্যান্সের সঙ্গে তার সম্পর্কে কোনো প্রভাব পড়েনি বলেও দাবি করেছেন তিনি।

ভ্যান্সের মন্তব্যে তাদের সম্পর্কে কোনো পরিবর্তন এসেছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘না, একেবারেই না। তবে অনেকেই তার মন্তব্য পছন্দ করেননি। কিন্তু আমি করিনি, তা নয়।’

ট্রাম্প বলেন, ভ্যান্সের বক্তব্য ঠিক ছিল। তবে তার আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলা উচিত ছিল। সেটি হলো, ইরানে আবার হামলা চালানোর সুযোগ পেলে তিনি একই সিদ্ধান্ত নেবেন কি না।

ট্রাম্পের ভাষায়, ‘তার বলা উচিত ছিল, আবার যদি একই পরিস্থিতি তৈরি হয় এবং ইরানে হামলা চালাতে হয়, তাহলে তিনি কি আবারও তা করবেন? এর উত্তর হলো, হ্যাঁ।’

ইরানে হামলার সিদ্ধান্তের পক্ষে নিজের অবস্থান তুলে ধরে ট্রাম্প বলেন, ‘ইতিহাসে এটি আমাদের নেওয়া অন্যতম সেরা সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে। কারণ, ইরানের হাতে কখনো পারমাণবিক অস্ত্র থাকলে তারা পুরো বিশ্বকে ধ্বংস করে দিত।’

তবে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে—এমন অভিযোগ অস্বীকার করে আসছে তেহরান। ২০১৫ সালে ইরান যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কয়েকটি শক্তিধর দেশের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি করেছিল। ওই চুক্তির আওতায় নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে নিজেদের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে সম্মত হয়েছিল ইরান।

কিন্তু ২০১৮ সালে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে প্রত্যাহার করে নিলে চুক্তিটি কার্যত ভেঙে পড়ে।

এএম

ড্রোন হামলায় ইরাকের গ্যাসক্ষেত্রে আগুন, উৎপাদন বন্ধ

ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি নেই, বললেন রুবিও

সরকার গঠনে নেতানিয়াহুকে পাশে চান আইজেনকোট

দীর্ঘ শাসনামলে যেসব ক্ষেত্রে ব্যর্থ নেতানিয়াহু

কেবল ফিলিস্তিনি হওয়ার কারণেই অপরাধী হিসেবে গণ্য হচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকেরা

সৌদি আরবের কিং খালিদ বিমানবন্দরে হামলার দাবি হুথিদের

ইরানের নিষেধাজ্ঞা অমান্য, হরমুজে তিন জাহাজে আগুন

চার দেশকে হরমুজে ছাড় দিয়ে বিনিময়ে কী পাচ্ছে ইরান

ইয়েমেনে ১ লাখ ৬৫ হাজার শিশু ঘরছাড়া: ইউনিসেফ

ইরানের বিরুদ্ধে অভিযান এখনো শেষ হয়নি: ইসরাইল