হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আলোচনার আগে ইরানের দুই শর্ত এখনো পূরণ হয়নি: গালিবাফ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, দুটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ না হওয়ায় এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আলোচনার আগে দুই পক্ষের মধ্যে সম্মত হওয়া দুটি বিষয় এখনো বাস্তবায়িত হয়নি। এর একটি হলো লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা এবং অন্যটি ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করা।


তিনি জোর দিয়ে বলেন, আলোচনা শুরুর আগে এই দুটি শর্ত পূরণ হওয়া আবশ্যক।

এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইতোমধ্যে পাকিস্তানের উদ্দেশে রওনা দিয়েছেন এবং আসন্ন আলোচনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

যদিও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, ধারণা করা হচ্ছে গালিবাফ নিজেও ইরানের আলোচক দলের অংশ হতে পারেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, ইসরাইলের লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে এখনো ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি।

সূত্র: আলজাজিরা, বিবিসি।

ইসরাইলি গণহত্যা অব্যাহত, গাজায় নিহতের সংখ্যা প্রায় ৭৩ হাজার

ইরানে ‘কয়েক ডজন’ হামলায় গোপনে ভূমিকা রেখেছিল আমিরাত

মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী উপস্থিত ও সতর্ক রয়েছে: সেন্টকম

আলোচনা চললেও কাটেনি মতভেদ: ইরান

ইরান চুক্তিতে নেতানিয়াহু এখন ট্রাম্পের বলির পাঁঠা

ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরাইলি বাহিনী

কথায় নয়, যুক্তরাষ্ট্রকে কাজে প্রমান দিতে হবে: ইরানের স্পিকার

আল-আকসার তত্ত্বাবধান থেকে জর্ডানকে সরাতে কাজ করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

ইরান সংলাপের মাধ্যমে নয়, ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ছাড় আদায় করে

যুদ্ধবিরতির মাঝেও ইসরাইলি হামলায় প্রতিদিন লেবাননে ১১ শিশু হতাহত