হোম > বিশ্ব > পাকিস্তান

সৌদি আরবে সেনা মোতায়েন নিয়ে যা বলছে পাকিস্তান

আমার দেশ অনলাইন

ছবি: ডন

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানিয়েছেন, ইতোমধ্যে সৌদি আরবে অবস্থান করছেন পাকিস্তানি সেনারা। তিনি জানান, দেশটিতে কয়েক দশক ধরে বিভিন্ন সক্ষমতা এবং ক্ষেত্রে কাজ করছেন পাকিস্তানি সেনারা।

সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে সামরিক, কূটনৈতিক ও জনগণভিত্তিক দীর্ঘদিনের সম্পর্কের ধারাবাহিকতাতেই মক্কা প্রতিরক্ষা জোট গড়ে উঠেছে।

সোমবার রিয়াদে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় আয়োজিত এক জরুরি বৈঠকে সৌদি আরবে দ্রুত সামরিক বাহিনী ও সক্ষমতা মোতায়েনের বিষয়ে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক একমত হয়েছে। এর পরই লেফটেন্যান্ট জেনারেল শরিফ চৌধুরী এসব কথা বললেন।

বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘কমিটি সম্মিলিত প্রতিরক্ষা প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে, অনুমোদিত ব্যবস্থা ও সংশ্লিষ্ট দেশগুলোর জাতীয় আইন অনুযায়ী, সম্মতি অনুযায়ী সামরিক বাহিনী ও সক্ষমতা প্রদান এবং সৌদি আরবে তাদের দ্রুত মোতায়েন নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর মাধ্যমে হুমকি মোকাবিলা ও প্রতিরোধের ক্ষেত্রে প্রস্তুতি, সামরিক সমন্বয় এবং সম্মিলিত সক্ষমতা বৃদ্ধি পাবে।’

গত ৭ আগস্ট স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে এক সদস্যের ওপর হামলাকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করে সম্মিলিত প্রতিরোধ ও প্রতিরক্ষার ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।

সূত্র: ডন

আরএ

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১৮

যেভাবে হয়েছিল ইমরান খান ও নওয়াজ শরীফের বন্ধুত্ব

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লংমার্চ

ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ

ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ শুরু

পাকিস্তানে ভারতীয় মদতপুষ্ট ৮ সন্ত্রাসী নিহত

বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি নিহতের ঘটনায় ভারতীয় হাইকমিশনারকে তলব

পাকিস্তানে ভারত সমর্থিত ১১ সন্ত্রাসী নিহত

পাকিস্তানে ভারতীয় মদতপুষ্ট ৭ সন্ত্রাসী নিহত

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২