পাকিস্তানের খাইবার পাখতুনখোওয়া ও বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে ১৮ সন্ত্রাসী নিহত হয়েছে।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, উত্তর ওয়াজিরিস্তানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এতে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে জড়িত ১৩ জন নিহত হয়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে নিরাপত্তা বাহিনী।
অন্যদিকে, বেলুচিস্তানের মাস্তুং জেলায় পৃথক অভিযানে ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর পাঁচ সদস্য নিহত হয়। সেখানে অভিযান ও তল্লাশি অব্যাহত রয়েছে।
পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সাম্প্রতিক সময়ে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে ধারাবাহিক অভিযান চালিয়ে আসছে।
সূত্র: ডন
আরএ