হোম > বিশ্ব > পাকিস্তান

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লংমার্চ

বিবিসি বাংলা

ছবি: সংগৃহীত

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশটির রাজধানী ইসলামাবাদের দিকে লংমার্চ শুরু করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাকর্মীরা।

এমন একটি সময় এই লংমার্চ কর্মসূচি শুরু হলো, যখন ৭৩ বছর বয়সী ইমরান খানের স্বাস্থ্য নিয়ে পরিবারের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

পরিবারের সদস্যরা দাবি করেছেন, চিকিৎসার ক্ষেত্রে কারা কর্তৃপক্ষ অবহেলা করায় তার ডান চোখের দৃষ্টিশক্তি প্রায় হারিয়ে ফেলেছেন। এজন্য তারা ইমরান খানের মুক্তি চেয়ে আসছেন।

মুক্তির দাবিতে গত সপ্তাহেই লংমার্চটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পিটিআই পরে জানিয়েছিল, তারা পাকিস্তানের বর্তমান সরকারকে একটি সুযোগ দিতে চাই।

খানের মুক্তির বিষয়ে সরকারের সঙ্গে পিটিআই নেতাদের আলোচনা শুরুও হয়েছিল। কিন্তু একপর্যায়ে সেখানে অচলাবস্থায় তৈরি হয়।

এ অবস্থায় রোববার ইসলামাবাদ থেকে ২৭৫ কিলোমিটার দূরের শহর লাক্কি মারওয়াত থেকে লংমার্চ নিয়ে ইসলামাবাদের দিকে রওনা হন পিটিআই'র হাজার হাজার সমর্থক। দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারী দিয়েছেন তারা।

জনপ্রিয় ক্রিকেট তারকা থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া ইমরান খানের বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে।

সেগুলোর মধ্যে দুর্নীতির একটি মামলায় তাকে ১৭ বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছে।

যদিও ইমরান খান দাবি করে আসছেন তার বিরুদ্ধে করা সব মামলাই 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত'।

এআরবি

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১৫

পাকিস্তানে ৮০০ কেজি গাধার গোস্তসহ জীবন্ত কুকুর-শিয়াল ও গাধা জব্দ

পাকিস্তানে কমল পেট্রোলের দাম

সৌদিতে হুথিদের হামলাকে ‘দায়িত্বজ্ঞানহীন আগ্রাসন’ বললেন পাকিস্তানি প্রধানমন্ত্রী

ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবি

ম্যান্ডেলার মতো উত্থান, মুরসির মতো পরিণতি—কোন পথে ইমরান খান

মক্কা প্রতিরক্ষা জোটের পরবর্তী বৈঠক ইসলামাবাদে

ইরানের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করছে পাকিস্তান

‘শারীরিক যে অবস্থা, তাতে জীবিত ফিরতে নাও পারি’Ñচিঠিতে ইমরান খান

ইমরান খানকে নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করায় ট্রাম্পের ওপর ক্ষুব্ধ পাকিস্তানিরা