হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তান-বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভ্রাতৃপ্রতিম

পাঞ্জাব প্রাদেশিক পরিষদের স্পিকার

আমার দেশ অনলাইন

পাকিস্তানের পাঞ্জাব অ্যাসেম্বলির স্পিকার মালিক মুহাম্মদ আহমদ খানের সঙ্গে ২৬ নভেম্বর বৈঠক করছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম । ছবি- এপিপি

পাকিস্তানের পাঞ্জাব প্রাদেশিক পরিষদের স্পিকার মালিক মুহাম্মদ আহমদ খানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। বৃহস্পতিবার লাহোরে পাঞ্জাব অ্যাসেম্বলি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, সংসদীয় সহযোগিতা এবং প্রাতিষ্ঠানিক যোগাযোগ বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় উভয় পক্ষ সংসদীয় কূটনীতি জোরদার এবং নিয়মিত সংসদীয় প্রতিনিধিদল বিনিময়ের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরো এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে।

পাঞ্জাব অ্যাসেম্বলির স্পিকার মালিক মুহাম্মদ আহমদ খান বাংলাদেশের স্পিকার ও তার সফরসঙ্গীদের উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি বলেন, বাংলাদেশের স্পিকার ও সংসদীয় প্রতিনিধিদলের এই সফর দুই দেশের সংসদীয় সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করেছে।

তিনি আরো বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদারের শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করতে পারে। নিয়মিত সংসদীয় প্রতিনিধিদল বিনিময় ও পারস্পরিক যোগাযোগ বাড়ালে দুই দেশের মধ্যে বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধি পাবে।

এ সময় পাঞ্জাব অ্যাসেম্বলির কার্যক্রম, আইন প্রণয়নের প্রক্রিয়া এবং সংসদীয় রীতিনীতি সম্পর্কে বাংলাদেশের প্রতিনিধিদলকে অবহিত করেন মালিক মুহাম্মদ আহমদ খান। পরে তিনি প্রতিনিধিদলকে ঐতিহাসিক অ্যাসেম্বলি ভবন ঘুরিয়ে দেখান।

জবাবে বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ পাকিস্তান সফরকে তার জন্য সম্মানের বিষয় বলে উল্লেখ করেন। দুই দেশের জনগণ ও সংসদকে আরও কাছাকাছি আনতে সংসদীয় যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

বৈঠকে পাঞ্জাব প্রাদেশিক সরকারের কয়েকজন মন্ত্রী ও আইনপ্রণেতা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে দুই দেশের স্পিকার পরস্পরের মধ্যে স্মারক উপহার বিনিময় করেন।

পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে আল্লামা ইকবাল, ভারত-পাকিস্তানকে এক সুতোয় বাঁধল উর্দু কবিতা

পাকিস্তানে ভারতীয় মদতপুষ্ট ১২ সন্ত্রাসী নিহত

ইমরান খানের কারাবাস, মামলা ও রাজনৈতিক লড়াই

চীনের মহাকাশ স্টেশনে পৌঁছালেন পাকিস্তানের নভোচারী

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১৫

পাকিস্তানে ৮০০ কেজি গাধার গোস্তসহ জীবন্ত কুকুর-শিয়াল ও গাধা জব্দ

পাকিস্তানে কমল পেট্রোলের দাম

সৌদিতে হুথিদের হামলাকে ‘দায়িত্বজ্ঞানহীন আগ্রাসন’ বললেন পাকিস্তানি প্রধানমন্ত্রী

ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবি

ম্যান্ডেলার মতো উত্থান, মুরসির মতো পরিণতি—কোন পথে ইমরান খান