হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, ৪ সেনা ও ২৪ সন্ত্রাসী নিহত

আমার দেশ অনলাইন

সন্ত্রাস বিরোধী অভিযানে ৪ সেনা নিহত। ছবি: জিও নিউজ

পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক অভিযানে সেনাবাহিনীর এক মেজরসহ চার সেনাসদস্য নিহত হয়েছেন। এছাড়া এসব অভিযানে ২৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, বেলুচিস্তানের কোলপুর, কারদাগাপ ও নুশকির আশপাশে গত ১৩ নভেম্বর থেকে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। ১৩ ও ১৪ নভেম্বর রাতে কোলপুরে অভিযানে আত্মঘাতী হামলাকারীসহ আট সন্ত্রাসী নিহত হয়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

১৪ নভেম্বর টহলরত সেনাবাহিনীর গাড়িবহরে সশস্ত্র কোয়াডকপ্টার দিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে মেজর ওমর মিনহাস নাসির ও হাবিলদার মুহাম্মদ আদনান খান নিহত হন।

অন্যদিকে, খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তানের মির আলী, দত্তা খেল ও আশপাশের এলাকায় পৃথক অভিযানে ১৬ সন্ত্রাসী নিহত হয়েছে। আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, আলী খেল এলাকায় সংঘর্ষে ১২ জন এবং মির আলি ও দত্তা খেল এলাকায় আরো চারজন নিহত হয়।

এসব অভিযানে হাবিলদার আসিমত আলি ও নায়েক আফতাব আলি নামে দুই সেনাসদস্য নিহত হয়েছেন। নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

আইএসপিআর দাবি করেছে, নিহত সন্ত্রাসীরা বিভিন্ন জঙ্গি কর্মকাণ্ড ও বেসামরিক নাগরিক হত্যার সঙ্গে জড়িত ছিল। অবশিষ্ট সন্ত্রাসীদের নির্মূল করতে সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, ‘আজম-ই-ইস্তেহকাম’ কর্মসূচির আওতায় সন্ত্রাসবিরোধী অভিযান আরো জোরদার করা হবে। সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী তৎপরতা বেড়েছে। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (সিআরএসএস) এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে পাকিস্তানে সহিংসতায় নিহতদের প্রায় ৯৬ শতাংশই এ দুই প্রদেশের বাসিন্দা। এর মধ্যে খাইবার পাখতুনখোয়ায় ৪৭৫ জন এবং বেলুচিস্তানে ২৬৫ জন নিহত হয়েছেন।

আরএ

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২ সেনা ও ১৬ সন্ত্রাসী নিহত

করাচি বন্দরে ৭ মাস ধরে আটকে আছেন ভারতীয় ৬ নাবিক, পাকিস্তানের সহায়তা চায় দিল্লি

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪

পাকিস্তানে যাত্রীবাহী ভ্যান নদীতে পড়ে নিহত ১১

কোন রোগের জন্য ইমরান খানের চোখে বারবার ইনজেকশন দেওয়া হচ্ছে

পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ পুলিশসহ নিহত ২৮

দুই বিদেশি নারীকে ধর্ষণের অভিযোগ, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর নাতিসহ ৮ জনের বিচার শুরু

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় উপপুলিশ সুপারসহ ১০ পুলিশ সদস্য নিহত

হঠাৎ অসুস্থ ইমরান খান, গোপনে চিকিৎসা শেষে ফের কারাগারে

ইমরান খানের আপিল শুনানি ১০ দিন মুলতবি, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের নির্দেশ