হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে ভারতীয় মদতপুষ্ট ১২ সন্ত্রাসী নিহত

আমার দেশ অনলাইন

পাকিস্তান নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তানেপৃথক নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে ভারত-সমর্থিত ১২ সন্ত্রাসী নিহত হয়েছে। দেশটির সামরিক বাহিনীর জনসংযোগ শাখা (আইএসপিআর) জানিয়েছে, ২০ থেকে ২৩ নভেম্বরের মধ্যে নুশকি, সিবি, পাঞ্জগুর ও কেচ এসব অভিযান চালানো হয়।

এর মধ্যে নুশকিতে আটজন, সিবিতে দুজন এবং পাঞ্জগুর ও কেচে আরও দুজন নিহত হয়। অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

আইএসপিআরের দাবি, নিহতরা ভারত-সমর্থিত ‘ফিতনা-আল-হিন্দুস্তান’ গোষ্ঠীর সদস্য। তবে এ বিষয়ে ভারতের কোনো বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি অভিযানে নিরাপত্তা বাহিনীর সাফল্যের প্রশংসা করেছেন। তিনি বলেন, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এদিকে পাকিস্তানে, বিশেষ করে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়ায় সন্ত্রাসী হামলা বেড়েছে। পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে হামলার সংখ্যা কিছুটা কমলেও হতাহত বেড়েছে। এতে দেশটির নিরাপত্তা পরিস্থিতির অস্থিরতা স্পষ্ট হয়েছে।

সূত্র: জিও নিউজ

আরএ

ইমরান খানের কারাবাস, মামলা ও রাজনৈতিক লড়াই

চীনের মহাকাশ স্টেশনে পৌঁছালেন পাকিস্তানের নভোচারী

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১৫

পাকিস্তানে ৮০০ কেজি গাধার গোস্তসহ জীবন্ত কুকুর-শিয়াল ও গাধা জব্দ

পাকিস্তানে কমল পেট্রোলের দাম

সৌদিতে হুথিদের হামলাকে ‘দায়িত্বজ্ঞানহীন আগ্রাসন’ বললেন পাকিস্তানি প্রধানমন্ত্রী

ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবি

ম্যান্ডেলার মতো উত্থান, মুরসির মতো পরিণতি—কোন পথে ইমরান খান

মক্কা প্রতিরক্ষা জোটের পরবর্তী বৈঠক ইসলামাবাদে

ইরানের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করছে পাকিস্তান