হোম > বিশ্ব > পাকিস্তান

চীনের মহাকাশ স্টেশনে পৌঁছালেন পাকিস্তানের নভোচারী

আমার দেশ অনলাইন

তিন নভোচারী। ছবি: ডন

পাকিস্তানের ইতিহাসে সূচিত হয়েছে গৌরবের এক নতুন অধ্যায়। পাকিস্তানের মুহাম্মদ জিশান আলিসহ তিন নভোচারীকে বহনকারী চীনের শেনঝৌ-২৪ মহাকাশযান সফলভাবে তিয়াংগং মহাকাশ স্টেশনের সঙ্গে যুক্ত হয়েছে। পৃথিবী থেকে প্রায় সাড়ে তিন ঘণ্টার যাত্রা শেষে নভোযানটি চীনের স্টেশনে পৌঁছায় বলে জানিয়েছে চায়না ম্যানড স্পেস এজেন্সি।

মহাকাশযানটিতে রয়েছেন চীনের দুই নভোচারী তাং হংবো ও উ ই এবং পাকিস্তানের মুহাম্মদ জিশান আলি। এর মধ্য দিয়ে জিশান আলি মহাকাশে পৃথিবীর কক্ষপথে যাওয়া প্রথম পাকিস্তানি নাগরিক এবং চীনের তিয়াংগং মহাকাশ স্টেশন সফরকারী প্রথম বিদেশি নাগরিক হলেন।

বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে (পাকিস্তান সময় ভোর ৫টা ১৮ মিনিট) চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গোবি মরুভূমিতে অবস্থিত জিউকুয়ান উৎক্ষেপণকেন্দ্র থেকে লং মার্চ-২এফ রকেটে করে নভোযানটির যাত্রা শুরু হয়।

উৎক্ষেপণের প্রায় ১০ মিনিট পর মহাকাশযানটি মূল রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে কক্ষপথে প্রবেশ করে। চায়না ম্যানড স্পেস এজেন্সি উৎক্ষেপণকে ‘সম্পূর্ণ সফল’ ঘোষণা করে জানায়, নভোচারীরা সুস্থ ও স্বাভাবিক রয়েছেন।

মহাকাশে পাড়ি জমানোর মধ্য দিয়ে জিশান আলি চীনের তিয়াংগং মহাকাশ স্টেশন সফরকারী প্রথম বিদেশি নভোচারী হিসেবে ইতিহাস গড়েছেন। এর মাধ্যমে মানব মহাকাশ অভিযানে অংশগ্রহণকারী দেশগুলোর তালিকায় নতুনভাবে যুক্ত হলো পাকিস্তান। পাশাপাশি বেইজিংয়ের সঙ্গে বৈজ্ঞানিক সহযোগিতার নতুন সম্ভাবনাও তৈরি হয়েছে।

তিন সদস্যের এই অভিযানে জিশান আলি দায়িত্ব পালন করছেন পেলোড বিশেষজ্ঞ হিসেবে। অভিযানের নেতৃত্বে রয়েছেন চীনা নভোচারী তাং হংবো। আর ফ্লাইট ইঞ্জিনিয়ারের দায়িত্বে রয়েছেন উ ই।

তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রায় এক সপ্তাহ অবস্থান করার কথা রয়েছে জিশান আলির। এ সময় পাকিস্তান-চীন যৌথ মহাকাশ গবেষণা কর্মসূচির আওতায় বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালাবেন তিনি। তার দায়িত্বের মধ্যে রয়েছে পরীক্ষামূলক নমুনা ও গবেষণার সরঞ্জাম স্থাপন এবং নির্ধারিত বৈজ্ঞানিক কার্যক্রম সম্পন্ন করা।

সূত্র: জিও নিউজ

আরএ

ইমরান খানের কারাবাস, মামলা ও রাজনৈতিক লড়াই

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১৫

পাকিস্তানে ৮০০ কেজি গাধার গোস্তসহ জীবন্ত কুকুর-শিয়াল ও গাধা জব্দ

পাকিস্তানে কমল পেট্রোলের দাম

সৌদিতে হুথিদের হামলাকে ‘দায়িত্বজ্ঞানহীন আগ্রাসন’ বললেন পাকিস্তানি প্রধানমন্ত্রী

ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবি

ম্যান্ডেলার মতো উত্থান, মুরসির মতো পরিণতি—কোন পথে ইমরান খান

মক্কা প্রতিরক্ষা জোটের পরবর্তী বৈঠক ইসলামাবাদে

ইরানের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করছে পাকিস্তান

‘শারীরিক যে অবস্থা, তাতে জীবিত ফিরতে নাও পারি’Ñচিঠিতে ইমরান খান