হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তান ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

মুজাহিদ খান, আত্রাই (নওগাঁ)

নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে নিজেদের নাগরিকদের পাকিস্তান ভ্রমণের পরিকল্পনা নতুন করে ভাবতে বলেছে যুক্তরাষ্ট্র। গত সোমবার (২৬ জানুয়ারি) পাকিস্তানের জন্য ট্রাভেল অ্যাডভাইজরি হালনাগাদ করে এ সতর্কতা জারি করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। খবর প্রকাশ করেছে পাকিস্তানি দৈনিক ডন।

পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানে অপরাধ, সহিংসতা, সন্ত্রাসবাদ, সামাজিক অস্থিরতা ও অপহরণের ঝুঁকি থাকায় ভ্রমণের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। এ কারণে দেশটিকে লেভেল–৩ বা ‘পুনর্বিবেচনা করে ভ্রমণ করুন’ শ্রেণিতে রাখা হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, এই স্তরে সন্ত্রাসী হামলার আশঙ্কা থাকে, যা কোনো পূর্ব সতর্কতা ছাড়াই ঘটতে পারে। সম্ভাব্য হামলার লক্ষ্য হিসেবে পরিবহন কেন্দ্র, হোটেল, বাজার, শপিং মল, সামরিক ও নিরাপত্তা স্থাপনা, বিমানবন্দর, ট্রেন, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, উপাসনালয়, পর্যটন এলাকা এবং সরকারি ভবনের কথা উল্লেখ করা হয়েছে।

এছাড়া খাইবার পাখতুনখোয়া প্রদেশের কিছু এলাকাকে লেভেল–৪ বা ‘ভ্রমণ করবেন না’ শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব এলাকায় কোনো কারণেই ভ্রমণ না করার নির্দেশ দেওয়া হয়েছে মার্কিন নাগরিকদের।

সতর্কবার্তায় বলা হয়, উল্লিখিত অঞ্চলে হত্যাচেষ্টা ও অপহরণের ঘটনা প্রায়ই ঘটে, যা সরকারি কর্মকর্তা ও সাধারণ নাগরিকদের লক্ষ্য করে চালানো হয়। এই নির্দেশনা পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য বলে জানানো হয়েছে।

পররাষ্ট্র দপ্তর আরও উল্লেখ করেছে, পাকিস্তানে অনুমতি ছাড়া বিক্ষোভে অংশ নেওয়া আইনত দণ্ডনীয় এবং এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে অতীতে মার্কিন নাগরিকদের আটক হওয়ার ঘটনাও ঘটেছে।

উল্লেখ্য, লেভেল–৩ সতর্কতা গুরুতর নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিত দেয় এবং ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দেয়। আর লেভেল–৪ হলো সর্বোচ্চ সতর্কতা স্তর, যেখানে সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

এসআর

২০ বছর পর পাকিস্তানের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে ফিরছে তুরস্ক

পাকিস্তানে কমল জ্বালানি তেলের দাম

হার্ভার্ডে ভর্তির স্বপ্ন দেখিয়ে প্রতারণা, প্রাণ গেল পাকিস্তানি তরুণীর

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তীব্র সংঘর্ষ

ভারত সমর্থিত সন্ত্রাসীদের হামলার চেষ্টা নস্যাৎ, ৫ ড্রোন ভূপাতিত

ইরানের কঠিন সময় কেটে যাবে, আশাবাদ পাকিস্তানের

পাকিস্তানে স্বাস্থ্যকেন্দ্রে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৮

পাকিস্তানে ভারত সমর্থিত ৯ সন্ত্রাসী নিহত

পাক-আফগান সীমান্তে ফের উত্তেজনা, পাল্টাপাল্টি হামলা

পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়া যাচ্ছেন শাহবাজ শরিফ