পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ভারতীয় মদতপুষ্ট সাত সন্ত্রাসী নিহত হয়েছে।
শুক্রবার নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাইবার পাখতুনখোয়ায় ভারত সমর্থিত সন্ত্রাসীদের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়। এ সময় তাদের বেশ কয়েকটি আস্তানা ধ্বংস করে দেয় নিরাপত্তা বাহিনী।
অভিযানের সময় সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
এদিকে, উত্তর ওয়াজিরস্তানে সফল অভিযান পরিচালনা করায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
এর আগের দিনও খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলার বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ফিতনা আল-খাওয়ারিজের নয় সদস্য নিহত হয়েছিল।
সূত্র: জিও নিউজ
আরএ