হোম > বিশ্ব > পাকিস্তান

সৌদিতে হুথিদের হামলাকে ‘দায়িত্বজ্ঞানহীন আগ্রাসন’ বললেন পাকিস্তানি প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

সৌদি আরবের রাজধানী রিয়াদে হুথিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। রিয়াদে বেসামরিক অবকাঠামো ও অর্থনৈতিক স্থাপনায় হামলাকে দায়িত্বজ্ঞানহীন আগ্রাসন বলে বর্ণনা করেন তিনি।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘রিয়াদে অবস্থিত কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে হুথি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। বেসামরিক অবকাঠামো ও অর্থনৈতিক স্থাপনা লক্ষ্য করে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন আগ্রাসন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি ।’

তিনি বলেন, পাকিস্তান ভ্রাতৃপ্রতিম সৌদি আরব ও দেশটির জনগণের পাশে দৃঢ়ভাবে রয়েছে। সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং দেশটির নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার অধিকারকে পাকিস্তান পূর্ণ সমর্থন জানায়।

এ অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সব ধরনের উদ্যোগে পাকিস্তানের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সূত্র: জিও নিউজ

আরএ

ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবি

ম্যান্ডেলার মতো উত্থান, মুরসির মতো পরিণতি—কোন পথে ইমরান খান

মক্কা প্রতিরক্ষা জোটের পরবর্তী বৈঠক ইসলামাবাদে

ইরানের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করছে পাকিস্তান

‘শারীরিক যে অবস্থা, তাতে জীবিত ফিরতে নাও পারি’Ñচিঠিতে ইমরান খান

ইমরান খানকে নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করায় ট্রাম্পের ওপর ক্ষুব্ধ পাকিস্তানিরা

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, ৪ সেনা ও ২৪ সন্ত্রাসী নিহত

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২ সেনা ও ১৬ সন্ত্রাসী নিহত

করাচি বন্দরে ৭ মাস ধরে আটকে আছেন ভারতীয় ৬ নাবিক, পাকিস্তানের সহায়তা চায় দিল্লি