
৩০ বছরের সাজাপ্রাপ্ত মাদক কারবারি সস্ত্রীক থানার ওসির কক্ষে
রাজশাহীর গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ৭টি মাদক মামলার আসামি ৩০ বছরের সাজাপ্রাপ্ত আবুল কালাম আজাদকে সম্প্রতি তার স্ত্রীকে সঙ্গে নিয়ে গোদাগাড়ী মডেল থানায় ওসির সঙ্গে দেখা করতে অপেক্ষা করতে দেখা গেছে- এমন একটি ছবি ও তথ্য এই প্রতিবেদকের হাতে এসেছে।



















