
এমপিও ও বেতন ছাড়ের দাবিতে অনশনে অসুস্থ ইবতেদায়ি শিক্ষকরা
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার এমপিও বাস্তবায়ন ও বকেয়া বেতন ছাড়ের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মঙ্গলবার তৃতীয় দিনের মতো কাফনের কাপড় পরে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন আন্দোলনকারী শিক্ষকরা। এরই মধ্যে প্রচন্ড গরমের মধ্যে অনাহারে ছয়জন শিক্ষক অসুস্থ হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।



















