
‘শিক্ষা কর্মকর্তা ও ডিজির প্রতিনিধিকে ১ লাখ করে দিয়েছি’
৬ লাখ টাকা ঘুষের বিনিময়ে মাদ্রাসায় নৈশপ্রহরী নিয়োগ
বগুড়া সদর উপজেলার ফাঁপোর ইউনিয়নের কৈচড় সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় নৈশপ্রহরী নিয়োগে ছয় লাখ টাকার নিয়োগ বাণিজ্যের ঘটনা ফাঁস হওয়ায় নিয়োগবঞ্চিত প্রার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। নিয়োগ বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাদ্রাসার সভাপতি রেজাউল হক এবং সুপার লুৎফর রহমানের কর্মকাণ্ডে স্থানীয় এলাকাবাসীর মধ্যেও


















