
টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলার জবানবন্দি
ভারত ও আ.লীগের বিরুদ্ধে লেখালেখির কারণে গুম করে জঙ্গি মামলা
র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও নির্যাতনের শিকার মাসরুর আনোয়ার চৌধুরী ট্রাইব্যুনালে জবানবন্দিতে বলেছেন, ভারত ও আওয়ামী লীগের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখির কারণে গুম করে তাকে নির্মম নির্যাতন করা হয়েছিল। এরপর জঙ্গি নাটক সাজিয়ে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়।





















