
ওপেনিংয়ে থিতু সাইফ-তানজিদ
সবশেষ পাকিস্তান সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ওপেনিংয়ে ভালো শুরু পায়নি বাংলাদেশ। তবে তৃতীয় ওয়ানডেতে দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ তামিম মিলে এনে দেন উড়ন্ত সূচনা। দুজন মিলে যোগ করেছিলেন ১০৫ রান। সব মিলিয়ে এই জুটি এখন পর্যন্ত ওপেনিংয়ে পাঁচবার খেলেছে।










