
ফের তাপপ্রবাহ, সারাদেশে ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন
বৃষ্টির প্রবণতা কমে পুনরায় সারাদেশে তাপমাত্রা বেড়েছে। সোমবার পাঁচ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেছে। এতে ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ। এ অবস্থা আরো কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টি বাড়তে পারে।





















