
ধামইরহাটে ঘুমন্ত স্বামী-স্ত্রীকে হত্যার চেষ্টা, এলাকায় আতঙ্ক
নওগাঁর ধামইরহাট উপজেলায় দুর্বৃত্তের আঘাতে ঘুমন্ত দম্পত্তি রাজু হোসেন (২৭) ও সাদিয়া আক্তারকে গলা কেটে হত্যাচেষ্টার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় তারা দুজন মারাত্মকভাবে আহত হয়ে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন।























