
পদ্মা সেতুতে ৬ দিনে ৫৪৬ গাড়িতে ইটিসি রেজিস্ট্রেশন
দ্রুত ও আধুনিক টোল আদায় নিশ্চিত করতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম চালুর লক্ষে পদ্মা সেতুর উভয় প্রান্তের জেলাগুলোতে আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। গত ৩ এপ্রিল থেকে বুধবার পর্যন্ত ৬ দিনে ৫৪৬টি গাড়িতে ইটিসি রেজিস্ট্রেশন হয়েছে।
















