
আন্তর্জাতিক মঞ্চে পুরস্কৃত ফুলছড়ির সাথী
ফুলছড়ির কঞ্চিপাড়ার এইচএসসি পরীক্ষার্থী সুরাইয়া তাছনিন সাথী চমকে দিয়েছেন গাইবান্ধাবাসীকে। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে ১ ও ২ মে অনুষ্ঠিত হয়েছে ‘১৩তম আন্তর্জাতিক কানেক্টহার চলচ্চিত্র উৎসব’ আন্তর্জাতিক এই মঞ্চে তিনি এবার পুরস্কৃত হয়েছেন।







