
চাঁদপুরে ৩ দিনের ভূমিসেবা মেলা উদ্বোধন
চাঁদপুরে তিন দিনব্যাপী শুরু হয়েছে ভূমিসেবা মেলা। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।







