
বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি
টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কের হাটুভাঙ্গা সেতুর উত্তর পাশে ট্রাক থামিয়ে বিএনপির দুই নেতার নির্দেশে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। জেলা ট্রাক মালিক সমিতির রশিদ ব্যবহার করে প্রতিটি গাড়ি থেকে ১০০ টাকা করে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন একাধিক যানবাহনচালক। শুক্রবার (১৩ নভেম্বর)























