
ভারতে মুসলমানদের মসজিদ-বসতি উচ্ছেদ, জামাত-ই-ইসলামি হিন্দের প্রতিবাদ
ভারতের রাজস্থান, উত্তর প্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র ও দিল্লিতে মসজিদ ও মুসলমানদের বাড়িঘর ভাঙার প্রতিবাদ জানিয়েছে জামাত-ই-ইসলামি হিন্দ (জেআইএইচ)। তাদের অভিযোগ, উন্নয়ন ও নিরাপত্তার নামে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে রাজনৈতিক উদ্দেশ্যে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।























