
হাজীগঞ্জে জাকির মজুমদারকে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা
সাংবাদিকতা পেশায় দীর্ঘদিন যুক্ত থাকা জাকির মজুমদার ঢাকায় বিভিন্ন জাতীয় দৈনিক ও বার্তা সংস্থায় কাজ করেছেন। তিনি হাজীগঞ্জ থেকে প্রকাশিত ‘মানবসমাজ’ পত্রিকার প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক। পাশাপাশি জাতীয় গণমাধ্যমে নিয়মিত কলাম লেখার পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করে আসছে























