
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ
১৬ বছর পর শিরোপা জিতল মোহামেডান
দীর্ঘদিনের অপেক্ষা ফুরাল মোহামেডানের। ১৬ বছর পর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা জিতল তারা। শুক্রবার লিগের শেষ রাউন্ডের ম্যাচে বৃষ্টির আইনে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে ৬৩ রানে হারিয়ে জটিল সমীকরণ মিলিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান।























