
সিটির কাছে হেরে শিরোপা জয়ের লড়াইয়ে ধাক্কা খেল আর্সেনাল
চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে মহাগুরুত্বপূর্ণ এক ম্যাচ। যেখানে ভুল করা চলে না কোনোভাবেই। কিন্তু সেই ভুলই করে বসলেন জিয়ানলুইজি দোন্নারুম্মা। তা আবার যেনতেন ভুল নয়। মারাত্মক ভুল। এতে লিড নেওয়ার আনন্দ দুই মিনিটও টিকাতে পারেনি ম্যানচেস্টার সিটি। তবে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে খেলা চালিয়ে যায় ক্লাবটি।























