
নিরাপত্তায় কঠোর প্রস্তুতি
কিশোরগঞ্জে নির্বাচন ঘিরে যৌথ বাহিনীর মহড়া
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ সদরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ মাঠ থেকে মহড়া শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোলাকিয়া ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।























