
আল্লাহর জমিনে নিকৃষ্টতম কাজ হিল্লা বিয়ে: শায়খ আহমাদুল্লাহ
তাহলে কোনো দম্পতির তিন তালাক হয়ে গেলে করণীয় কী? করণীয় হলো—তালাক যদি তিনটাই হয়ে গিয়ে থাকে, তবে সেই পুরুষ অন্য কোথাও ভালো দেখে বিয়ে করবে এবং ওই নারীকেও অন্য কোনো ভালো পুরুষের সাথে বিয়ে দিয়ে দিতে হবে, যাতে তারা স্বাভাবিকভাবে বাকি জীবন সংসার করতে পারে।














