
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের শ্রীনগরের সমষপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি গাড়ির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার ভোর ৩টার দিকে মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঢাকার মিরপুরের শেওড়াপাড়ার বাসিন্দা মনজুরুল আলমের পুত্র রাব্বি (২০) এবং একই এলাকা




















