চুক্তি হলেও স্বাভাবিক হতে কয়েক মাস লাগবে হরমুজ প্রণালি

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

চুক্তি হলেও স্বাভাবিক হতে কয়েক মাস লাগবে হরমুজ প্রণালি
ছবি: এপি

হরমুজ প্রণালি দিয়ে পুনরায় নৌযান চলাচল শুরু করার জন্য প্রথম যে পদক্ষেপটি নিতে হবে, তা হলো মাইন অপসারণ কার্যক্রম। আর এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও নৌযান চলাচল শুরু হতে পারে বেশ সতর্কতার সঙ্গে।

যুক্তরাষ্ট্রের টাফটস ইউনিভার্সিটির ফ্লেচার স্কুলের মেরিটাইম স্টাডিজের অধ্যাপক রকফোর্ড ওয়েইট সংবাদমাধ্যম আল-জাজিরাকে এসব কথা বলেছেন।

বিজ্ঞাপন

রকফোর্ড ওয়েইট বলেন, ‘নৌযান পরিবহন খাতকে এই পথ দিয়ে যাতায়াত করার মতো আত্মবিশ্বাস তৈরি হতে হবে। তাই চলতি সপ্তাহে পরিস্থিতি কেমন থাকে, তা আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব। জাহাজ চলাচল শুরু হলে প্রথমে অল্প কিছু যাবে এবং সবকিছু ঠিকঠাক থাকলে পরবর্তীতে আরো জাহাজ তাদের অনুসরণ করবে।’

হরমুজ প্রণালির পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হতে কয়েক মাস সময় লেগে যেতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘নৌযান চলাচলের ক্ষেত্রে এটি যে কেউ ধারণার চেয়েও অনেক দীর্ঘমেয়াদি একটি বিঘ্ন ছিল। তাই শিপিং শিল্প পুরোপুরিভাবে এই পথে যুক্ত হতে শুরুতে কিছুটা দ্বিধাবোধ করবে।’

তিনি আরো বলেন, ‘দ্বিতীয়ত, কাতার, সৌদি আরব এবং কুয়েতসহ পারস্য উপসাগরীয় বেশ কয়েকটি দেশের তেল ও গ্যাসের উৎপাদন কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সেগুলো পুনরুদ্ধার হতেও কিছুটা সময় লাগবে।’

সবকিছু ঠিকঠাক, সুচারু ও স্থিতিশীলভাবে চলার শর্ত সাপেক্ষের কথা উল্লেখ করে এই বিশেষজ্ঞ বলেন, ‘আমি মনে করি, যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে যেতে আমরা নিশ্চিতভাবেই কয়েক মাসের একটি সময়সীমা দেখতে পাচ্ছি।’

সূত্র: আল-জাজিরা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন