হোম > সারা দেশ

বাবুগঞ্জে আ.লীগের ঝটিকা বিক্ষোভ, পুলিশের ধাওয়ায় পালালেন তারা

উপজেলা প্রতিনিধি, বাবুগঞ্জ (বরিশাল)

ছবি: আমার দেশ

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ঘোষিত লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে বরিশালের বাবুগঞ্জে ঝটিকা বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা।

বুধবার গভীর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের বিমানবন্দর থানা এলাকার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু ও রামপট্টি স্টেশনের মধ্যবর্তী স্থানে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ঘোষিত দেশব্যাপী সর্বাত্মক লকডাউন কর্মসূচির অংশ হিসেবে রাতের শেষ ভাগে কয়েকজন নেতাকর্মী ওই এলাকায় জড়ো হয়ে অল্প সময়ের জন্য বিক্ষোভ প্রদর্শন করেন। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

এদিকে, সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের সতর্ক অবস্থান এবং প্রস্তুতির মধ্যেও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের এমন ঝটিকা কর্মসূচি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে।

এ বিষয়ে বিমানবন্দর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর পাদদেশে সন্ধ্যা নদীর মধ্যে অবস্থান নিয়ে কয়েকজন বিক্ষোভ প্রদর্শনের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁরা পালিয়ে যান। নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিমানবন্দর থানা পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

এমএইচ

নগরকান্দায় দুই শতাধিক লগি-বৈঠাসহ আটক ১

লকডাউনের প্রভাব নেই চট্টগ্রামে, মাঠ দখলে বিএনপি-জামায়াত-এনসিপি

বরিশালে নানকের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ

বরকে বিষ মেশানো মিষ্টি! বিয়ে না করেই ফিরে গেলেন বরযাত্রীরা

বিএনপি নেতার উপস্থিতিতে গোপন বৈঠক, আ.লীগের দুই নেতা আটক

আক্কেলপুর থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ, কাঠের স্তূপে আগুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে যান চলাচল স্বাভাবিক

নিষিদ্ধ ছাত্রলীগের বৈঠকের খবরে আ জ ম নাছিরের বাসায় পুলিশ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে অবরোধ