হোম > সারা দেশ > বরিশাল

ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত আটক

জেলা প্রতিনিধি, পটুয়াখালী

পটুয়াখালী শহরের নিউমার্কেট শ্মশানঘাট এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আট ডাকাতকে আটক করেছে পুলিশ।

শনিবার (১২ অক্টোবর) রাত আড়াইটার দিকে পৌরসভার পিডিএস মাঠের সামনে রাস্তা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— হারুন, মনির হাওলাদার, জাহাঙ্গীর আলম, আ. রাজ্জাক, মোস্তফা হাওলাদার, সুমন তালুকদার, ওয়াসিম ও রনি চৌকিদার।

তারা পটুয়াখালী, বরগুনা, বরিশাল, নারায়ণগঞ্জ ও চাঁদপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে।

অভিযানে পুলিশ একটি বড় ট্রাক (বগুড়া-ট-১১-০৩৯২), লোহার কাটার, দু'টি হাতুড়ি, আট হাজার টাকার বেশি নগদ অর্থ ও সাতটি মোবাইল ফোন জব্দ করে।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সাজেদুল ইসলাম সজল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আটক ব্যক্তিরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ে হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

জিয়ানগরে মে দিবসে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

পিরোজপুরে মে দিবসে জেলা প্রশাসনের শোভাযাত্রা

মহিপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত

আলমডাঙ্গায় আ.লীগের চেয়ারম্যানদের পুনর্বহালে সংঘর্ষ

গৌরনদীতে পাগলা কুকুরের কামড়ে আহত ১৪

চরফ্যাশনে নিষেধাজ্ঞা শেষে নদীতে নামছেন উপকূলের জেলেরা

পরীক্ষায় দায়িত্বে অবহেলা, চার শিক্ষককে অব্যাহতি

হত্যা মামলায় ছেলের যাবজ্জীবন, মায়ের ৭ বছরের কারাদণ্ড

বরগুনার আমতলীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু