হোম > সারা দেশ > বরিশাল

বাকেরগঞ্জে পুলিশের সামনে আসামির ওপর হামলা

উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ (বরিশাল)

বরিশালের বাকেরগঞ্জে পুলিশের সামনেই গ্রেপ্তারকৃত আসামি লায়ন নিলয় পারভেজের ওপর হামলা করেছ বিক্ষুব্ধ জনতা ।

শনিবার রাত সাড়ে ৮টার সময় বাকেরগঞ্জ থানার ভিতর এ ঘটনা ঘটে।

সূত্রে জানায়, লায়ন নিলয় পারভেজ ফেসবুকে সংসদ সদস্য আবুল হোসেন খানকে কটুক্তি করে বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করে। এ ঘটনায় পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক মৃধা বাদী হয়ে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি লায়ন নিলয় পারভেজকে শনিবার দুপুরে বাকেরগঞ্জ থানা পুলিশ ঢাকা ভাটার থানা এলাকা থেকে গ্রেপ্তার করে। নিলয়কে বাকেরগঞ্জ থানায় নিয়ে আসলে যুবদল ও ছাত্রদলের কর্মীসহ বিক্ষুব্ধ জনতা তার ওপর হামলা করে।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আদিল হোসেন জানান, আদালতের নির্দেশে এজাহারকৃত একটি মামলায় নিলয়কে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ক্ষুব্ধ কিছু লোক হামলা করার চেষ্টা করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে নিরাপত্তা হেফাজতে নিয়েছে।

এমই

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ

বাবুগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বাকেরগঞ্জে এমপিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় গ্রেপ্তার ১

ভিসি ও প্রো-ভিসির দ্বন্দ্বে স্থবির পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আদালতের নিষেধাজ্ঞা অমান্য, প্রভাব খাটিয়ে বিএনপি নেতার জমি দখল

মিয়ারহাট বন্দরে অগ্নিকাণ্ডে ১৭ দোকান ভস্মীভূত, ১৫ কোটি টাকার ক্ষতি

মহিপুরে নজর কাড়ছে ১৬ লাখ টাকার দুটি কোরবানির ষাঁড়

চাঁদা না পেয়ে ছাত্রদল নেতার হামলা, নিহত ১

বরিশালে চাঁদা না পেয়ে মাছ ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা

দৌলতখান মডেল স.প্রা. বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট প্রকট