হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে সাংবাদিকের নামে বিএনপি নেত্রীর মামলা

সংবাদ প্রকাশের জের

বরিশাল অফিস

সংবাদ প্রকাশের জেরে দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো চিফ আক্তার ফারুক শাহীনের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বাদী হয়ে বৃহস্পতিবার বরিশাল মেট্রোপলিটন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামালা করেন।

আদালতের বিচারক হাবিবুর রহমান চৌধুরী মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন। আগামী ১ সেপ্টেম্বর মামলার আসামিকে সশরীরে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশও দিয়েছেন।

মামলার নথি ও বাদী সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১১ আগস্ট বিএনপি নেতা বিলকিসের বিরুদ্ধে জমিদখলের অভিযোগ তুলে যুগান্তরে প্রতিবেদন প্রকাশ হয়। সংবাদের পরপরই বিলকিসের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকের পদটি সাময়িকভাবে স্থগিত করে তার দল।

তবে তার দাবি তিনি কোনো জমিদখল করেননি। সংবাদ প্রকাশের পর উকিল নোটিস পাঠালেও কোনো জবাব পাননি বিলকিস।

এদিকে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আক্তার ফারুকের বিরুদ্ধে মামলার প্রতিবাদ জানিয়েছে বরিশাল প্রেস ক্লাব, সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সংগঠন। অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবিও জানিয়েছেন সংগঠনগুলোর নেতারা।

জিয়ানগরে মে দিবসে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

পিরোজপুরে মে দিবসে জেলা প্রশাসনের শোভাযাত্রা

মহিপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত

আলমডাঙ্গায় আ.লীগের চেয়ারম্যানদের পুনর্বহালে সংঘর্ষ

গৌরনদীতে পাগলা কুকুরের কামড়ে আহত ১৪

চরফ্যাশনে নিষেধাজ্ঞা শেষে নদীতে নামছেন উপকূলের জেলেরা

পরীক্ষায় দায়িত্বে অবহেলা, চার শিক্ষককে অব্যাহতি

হত্যা মামলায় ছেলের যাবজ্জীবন, মায়ের ৭ বছরের কারাদণ্ড

বরগুনার আমতলীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বরগুনায় বজ্রপাতের শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী অসুস্থ