হোম > সারা দেশ > বরিশাল

ভোলায় নিষিদ্ধ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, ভোলা

ভোলায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি মোস্তাক আহমেদ শাহীন (৫০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে ভোলা পৌরসভার ৮ নং ওয়ার্ড নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ভোলা সদর মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মঙ্গলবার ভোরে অভিযান পরিচালনা করে। অভিযানে ২০১৯ সালে ভোলা জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় শাহিনকে গ্রেপ্তার করা হয়।

ভোলা সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তার আসামিকে বুধবার সকালে ভোলা আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

জেডএম

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে পিরোজপুরে বিক্ষোভ ‎

পিরোজপুরে হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন

পূর্ণিমার জোয়ারে ঝালকাঠিতে নদীর পানি বৃদ্ধি

জামায়াত আমিরের আগমন উপলক্ষে বাবুগঞ্জে প্রস্তুতি সভা

ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া

ভোলা সরকারি মহিলা কলেজে এইচএসসির ওএমআর শিট জটিলতার অবসান

তজুমদ্দিনে অসুস্থ ইমামকে এক লক্ষ টাকার সহায়তা প্রদান

বরিশালের ৬ লেন সড়কসহ বড় উন্নয়ন দাবিতে মিলল প্রধানমন্ত্রী আশ্বাস

প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যাওয়ার পথে নেতাকর্মীদের লঞ্চ ডুবোচরে

ভোলায় অস্ত্রসহ তিন ডাকাত আটক