হোম > সারা দেশ > বরিশাল

আ.লীগের লকডাউনে বরিশালে প্রভাব নেই, স্বাভাবিক যান চলাচল

বরিশাল অফিস

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত দেশব্যাপী লকডাউন কর্মসূচিতে বরিশালে তেমন কোনো প্রভাব পড়েনি। সকাল থেকে নগরীসহ জেলাজুড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের মধ্যেও রাজপথে তৎপর রয়েছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রাতে গোপনে বরিশাল-ঢাকা মহাসড়কের দু-একটি স্থানে টায়ারে অগ্নিসংযোগ করে কয়েক মিনিটের জন্য লকডাউনের পক্ষে স্লোগান দিলেও পরে রাজপথে দলটির নেতাকর্মীদের আর কোনো তৎপরতা দেখা যায়নি। সম্ভাব্য নাশকতা ও সহিংসতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজপথে অবস্থান নিয়েছেন বিএনপিসহ সমমনা দলের নেতাকর্মীরা।

এদিকে সকাল থেকেই বরিশাল নগরীসহ পুরো জেলায় থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়ার মধ্যেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নগরজুড়ে টহল অব্যাহত রেখেছেন। নগরীসহ জেলার বিভিন্ন স্থানে পুলিশের বসানো চেকপোস্টে সন্দেহভাজনদের তল্লাশি চালানো হচ্ছে। প্রশাসনের তৎপরতায় কর্মসূচি নিয়ে মাঠে দাঁড়াতে পারেনি নিষিদ্ধ ঘোষিত দলটির নেতাকর্মীরা। ফলে প্রতিদিনের মতো সকাল থেকেই বরিশালের অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে যানবাহন চলাচল করছে। নৌপথেও বরিশালের অভ্যন্তরীণ রুটে যাত্রী নিয়ে ছেড়ে গেছে নৌযানগুলো। এখন পর্যন্ত বরিশালের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

গত রাত থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজপথে রয়েছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গভীর রাতেও নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীদের অবস্থান দেখা গেছে। আজ দুপুরে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব ও বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দীন সিকদারের নেতৃত্বে নেতাকর্মীরা নগরীর সিঅ্যান্ডবি রোডসহ বিভিন্ন এলাকায় মহড়া দেন।

এ ছাড়া বিকেলে নগরীর সদর রোডস্থ দলীয় কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিতে নগরীর ৩০টি ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীরা অংশ নেবেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন প্রসঙ্গে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ আমার দেশ-কে বলেন, নগরীতে কেউ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে কঠোর হাতে তা দমন করা হবে। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেকোনো অপতৎপরতা ঠেকাতে পুরোপুরি প্রস্তুত রয়েছে।

তিনি আরো বলেন, নগরীর জানমালের নিরাপত্তাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

উজিরপুরে মেজর এম এ জলিলের মৃত্যুবার্ষিকী পালিত

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দুটি বাসের সংঘর্ষ-নিহত ১, আহত অর্ধশতাধিক

ঝালকাঠিতে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন, পুড়ে ছাই আসবাবপত্র

পটুয়াখালীতে আ.লীগের ৭ নেতার বাড়িতে হামলা, আগুন

বরিশালে নানকের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ

গৌরনদীতে ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, মহাসড়কে গাছের গুঁড়িতে আগুন

সাবেক মন্ত্রী শ ম রেজাউলের পিরোজপুরের দুটি বাড়িতে অগ্নিসংযোগ

পিরোজপুরে থামিয়ে রাখা দুটি বাসে আগুন, হেলপার নিহত

বরিশালে ২৭৬১ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাটে বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ