হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বরিশাল অফিস

বরিশাল নগরীতে পৃথক অভিযান চালিয়ে তিন হাজার ২০০ পিস ইয়াবা ও তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সকালে নগরীর রুপাতলী এলাকা এবং বিমানবন্দর থানার রহমতপুরে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, মাদক নিয়ন্ত্রণে নগরীতে পুলিশের অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে গতকাল সকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা বিমানবন্দর থানার রামপট্টি বাজার এলাকায় অভিযান চালান।

এ সময় সন্দেহজনকভাবে পুলিশ জুবায়ের মিয়া নামে একজনকে আটক করে। পরে তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করলে ওই ব্যাগের মধ্যে থাকা তিন হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জুবায়ের বরিশাল জেলার উজিরপুর থানার ৯নং সাতলা ইউনিয়নের উত্তর সাতলা গ্রামের আবদুল মান্নানের ছেলে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত জুবায়ের মিঞার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।

এদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে তিন কেজি গাঁজাসহ সুজন সরকার নামে অপর এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সকালে নগরীর ২৪ নং ওয়ার্ডের রুপাতলী দপদপিয়া টোল প্লাজা সংলগ্ন ‘মা স্টিল ফার্নিচারে’র সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুজন বরগুনা সদর থানাধীন ২ নং গৌরিচন্না ইউনিয়নের রোডপাড়া গ্রামের নিরঞ্জন সরকারের ছেলে।

গণভোটের রায়কে উপেক্ষা করে জাতীয় ঐক্য সম্ভব নয়: মুজিবুর রহমান এমপি

অন্তর থেকে বড়ত্ব ও আমিত্বের ভাব দূর করতে হবে: চরমোনাই পীর

বরিশাল বিমানবন্দরে আনসার সদস্যকে কুপিয়ে জখম

উজিরপুরে গ্রামীণ ব্যাংকে ৩ পেট্রোল বোমা নিক্ষেপ

বাবুগঞ্জে প্রতিকূলতা জয় করে দুই মান্তা তরুণের উচ্চ শিক্ষা অর্জন

জিয়াউল আহসানের বাড়ির নাম বদলে ‘খুনির বাড়ি’ ব্যানার

আধুনিক খামার ব্যবস্থাপনায় বাড়বে কর্মসংস্থান, সমৃদ্ধ হবে অর্থনীতি

বরিশালে নেশার টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর ভোলায় বাণিজ্য মেলার আবেদন নামঞ্জুর

আইসিইউ-সিসিইউ স্থাপনের আশ্বাসে ভোলায় অনশন ভাঙলেন যুবকেরা