ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালীর ৪টি সংসদীয় আসনে ২০ প্রার্থী প্রতিদ্বন্দ্বী করেছেন। এর মধ্যে ১০ প্রার্থী নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী কাঙ্ক্ষিত ভোট না পাওয়ায় তাদের জামানত হারিয়েছেন। গত ১২ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ড.মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট ভোটের কমপক্ষে এক-অষ্টমাংশ (১২ দশমিক ৫ শতাংশ) ভোট পেতে হয়। এর কম পেলে ৫০ হাজার টাকার জামানত বাজেয়াপ্ত হয়ে সরকারি কোষাগারে জমা হয়। নির্বাচনে অংশগ্রহণের আগে প্রত্যেক প্রার্থীকে নির্ধারিত এ অর্থ জমা দিতে হয়। পটুয়াখালী চার আসনে জামানত হারানো ১০ প্রার্থীর কাছ থেকে রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে ৫ লাখ টাকা।
পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর,মির্জাগঞ্জ ও দুমকি): এ আসনে মোট ভোট ৫ লাখ ০১ হাজার ৮১টি। পোস্টাল ভোট সহ কেন্দ্র সমূহে প্রদত্ত মোট ভোটের সংখ্যা দুই লাখ ৬৪হাজার ৫৩৪ ভোট। এখানে নির্বাচনে অংশ নেওয়া ছয় প্রার্থীর মধ্যে তিনজন জামানত হারিয়েছেন। তারা হলেন- জাতীয় পার্টির (জেপি) প্রার্থী আ. মন্নান হাওলাদার ১০৫৫ ভোট এবং বাংলাদেশ জাতীয় সমাজতান্তিত্রক দল- জাসদ এর গৌতম চন্দ্র শীল ১৩৩৪ ভোট, গণঅধিকার পরিষদের মো. শহীদুল ইসলাম ফাহিম ৩৪৭ ভোট।
পটুয়াখাীল-২ (বাউফল): এ আসনে মোট ভোট ৩ লাখ ১২ হাজার ৭৮৩টি। পোস্টাল ভোটসহ কেন্দ্রসমূহে প্রদত্ত মোট ভোটের সংখ্যা এক লাখ ৯২হাজার ৩৫০ভোট। এখানে নির্বাচনে অংশ নেওয়া পাঁচ প্রার্থীর মধ্যে তিন জন জামানত হারিয়েছেন। তারা হলেন ইসলামী আন্দোলন বাংলা দেশ এর মালেক হোসেন ১৪৪১৮ ভোট ও ১১দলীয় জোটের প্রার্থী মো. রুহুল আমিন ৪১০ ভোট।
পটুয়াখাীল-৩ (গলাচিপা ও দশমিনা): এ আসনে মোট ভোট তিন লাখ ৭৩ হাজার ৪০২টি। পোস্টাল ভোট সহ কেন্দ্রসমূহে প্রদত্ত মোট ভোটের সংখ্যা দুই লক্ষ ৩৭হাজার ৯৬১ ভোট। এখানে নির্বাচনে অংশ নেওয়া পাঁচ প্রার্থীর মধ্যে দুই জন জামানত হারিয়েছেন। তারা হলেন- স্বতন্ত্র এস এম ফজলুল হক ৯৭৮ ভোট, জামায়াতে ইসলাম বাংলাদেশে মুহম্মদ শাহ আলম ১৬২৫৫ ভোট।
পটুয়াখাীল-৪ (কলাপাড়া ও রাঙ্গাবালি): এ আসনে মোট ভোট ৩ লাখ ১০ হাজার ৬০৬। পোস্টাল ভোট সহ কেন্দ্রসমূহে প্রদত্ত মোট ভোটের সংখ্যা দুই লক্ষ ১২ হাজার ৮২৭ ভোট। এখানে নির্বাচনে অংশ নেওয়া চার প্রার্থীর মধ্যে দুইজন জামানত হারিয়েছেন। তারা হলেন- ১১দলীয় জোটের প্রার্থী ডা. জহির উদ্দিন আহমেদ ১৪৯৮৫ ভোট এবং গণঅধিকার পরিষদের মো. রবিবলি হাসান ২০২ ভোট।