হোম > সারা দেশ > বরিশাল

তালতলীতে গাঁজা বিক্রি করে দিলো পুলিশ

উপজেলা প্রতিনিধি, তালতলী (বরগুনা)

বরগুনার তালতলীতে উদ্ধার এক কেজি ৯০০ গ্রাম গাঁজা থানায় জমা না দিয়ে বিক্রির অভিযোগ উঠেছে দুই পুলিশের বিরুদ্ধে।

শনিবার স্থানীয় শহিদুল নামের এক মাদক কারবারির কাছে উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত উদ্ধার গাঁজা থেকে ৫০০ গ্রাম দশ হাজার টাকায় বিক্রি করে দেয়। পুলিশ ও মাদক কারবারি শহিদুলের কথোপকথনের রেকর্ড এই প্রতিনিধির হাতে এসেছে।

জানা গেছে, পুলিশ কনস্টেবল হৃদয় ওই গাঁজা পৌঁছে দেয়। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এর আগে, শুক্রবার সকাল ১১টার দিকে তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠংপাড়া এলাকা থেকে নান্টু নামের এক মাদক কারবারিকে ধাওয়া করে এসআই সুশান্ত ও কনস্টেবল হৃদয়। স্কুলব্যাগে এক কেজি ৯০০ গ্রাম গাঁজা রেখে নান্টু পালিয়ে যায়। এসআই সুশান্ত ও কনস্টেবল হৃদয় গাঁজা উদ্ধার করলেও থানায় জমা দেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বলেন, এসআই সুশান্ত ও কনস্টেবল হৃদয় মাদক কারবারি নান্টুকে না ধরে গাঁজার ব্যাগ নিয়ে অটোগাড়িতে করে স্থান ত্যাগ করে।

কনস্টেবল হৃদয়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, সাংবাদিক পুলিশ বন্ধুর মতো। এ বিষয়টি নিয়ে সামনে না এগিয়ে বাদ দেন।

এস আই সুশান্ত বলেন, আমার ওইদিন ডিউটি ছিল না। মামলার তদন্ত কাজে গিয়েছিলাম তখন শুনলাম গাঁজা বিক্রি হচ্ছে। তবে নান্টু নামের ওই গাঁজা ব্যবসায়ীকে ধাওয়া দিলে তিনি অটো রিকশা রেখে পালিয়ে যান। থানায় জমা না দিয়ে ওই অটো রিকশা স্থানীয়দের জিম্মায় রেখে এসেছি। গাঁজা বিক্রির বিষয়ে তিনি কিছুই জানেন না বলেও জানান।

তালতলী থানার ওসি শাহজালাল বলেন, এ বিষয়টি আমার জানা নেই। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

বরগুনা জেলা পুলিশ সুপার ইব্রাহিম খলিল বলেন,আপনার কাছে ঠিক তথ্য থাকলে আমাকে পাঠান তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এমএস

চরফ্যাশনে জেলেদের চাল নিয়ে উত্তেজনা, সচিবকে মারধরের চেষ্টার অভিযোগ

কর্মকর্তা-কর্মচারীদের প্রধান দায়িত্ব জনগণের সেবক হিসেবে কাজ করা: নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বরিশালে টানা বৃষ্টি, জনজীবনে স্থবিরতা

নির্বাচনি কার্যক্রমে দায়িত্বশীল আচরণ ও জনগণের আস্থা অর্জন করতে হবে: অধ্যক্ষ জহির উদ্দিন

বরিশালে নার্সিং শিক্ষার্থী অন্তু বিশ্বাসের ছাত্রত্ব ফেরতের দাবিতে সংহতি সমাবেশ

বাবুগঞ্জে আ.লীগের সভাপতিসহ ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিরাপত্তা নিয়ে উদ্বেগ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোবিপ্রবি

বর্জ্য থেকে সম্পদ, ভোলায় এফডিএর পরিবেশবান্ধব উদ্যোগ

জাপানে জোড়া পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন নলছিটির মাহিয়ান

শেবাচিম হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ