হোম > সারা দেশ > বরিশাল

উজিরপুরে ব্যবসায়ীর জমিতে ঘর তুলে চাঁদা আদায়ের অভিযোগ

উপজেলা প্রতিনিধি, উজিরপুর (বরিশাল)

বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর বন্দরে ব্যবসায়ীর জমিতে ঘর তুলে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন করেছেন জমির মালিক ব্যবসায়ী মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া (সোহাগ) ও তার পরিবার।

তিনি জানান, তিনি ও তার ভাই বেলাল হোসেন ভূঁইয়া বিভিন্ন ওয়ারিশদের কাছ থেকে বৈধভাবে ১২ শতাংশের বেশি জমি ক্রয় করেন। ওই জমির একটি অংশে তারা স্থায়ী ভবনও নির্মাণ করেছেন।

অভিযোগে বলা হয়, সাবেক শিক্ষক মো. আবু বকর সিদ্দিক মাস্টার ক্রয়কৃত জমির ওপর জোরপূর্বক টিনের ঘর তুলে দখল বজায় রাখার চেষ্টা করছেন। পরে আদালতে বাটোয়ারা মামলা করে জমির হিস্যা দাবি করেন। স্থানীয় সালিশে তার প্রাপ্য জমির পরিমাণ নির্ধারণ করে দেয়া হলেও তিনি ঘর সরাচ্ছেন না। বরং আরো মোটা অঙ্কের টাকা দাবি করে ব্যবসায়ীর নির্মাণকাজে বাধা দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর ছোট ভাই বেলাল হোসেন ভূঁইয়া, স্থানীয় ব্যবসায়ী মজনু ভূঁইয়া, শাহ আলম খান মিন্টুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দুমকিতে ৫০০ ফুটের পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

কলাপাড়ায় ছাগল পেয়ে উচ্ছ্বসিত ৩০ দরিদ্র নারী

শ্বশুরবাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড

উজিরপুর পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন, ভ্রাম্যমাণ আদালতে ছেলের কারাদণ্ড

চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, পদ হারালেন দুই বিএনপি নেতা

চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

মির্জাগঞ্জে লাম্পি স্কিন রোগে শতাধিক বাছুরের মৃত্যু

নদীতে ডুবে নিহত যুবকের পরিবারের খোঁজখবর নিলেন জামায়াত নেতা

জিয়ানগরে আলোচিত হত্যা মামলায় আসামি গ্রেপ্তার