হোম > সারা দেশ > বরিশাল

জামায়াত পিআর থেকে উচ্চকক্ষের আলোচনায় ফিরে আসুক: হাসনাত

জেলা প্রতিনিধি, ভোলা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, জামায়াত পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। আশা করি, তারা সেই জায়গা থেকে ফিরে উচ্চকক্ষের যেই আলাপ-আলোচনা চলছে, সেখানে ফিরে আসবেন।

রোববার (২ নভেম্বর) এনসিপির ভোলা জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত ১৭ বছরে বিএনপি-জামায়াতের অনেক নেতাকর্মী বাড়ি-ঘরে ঘুমাতে পারেননি। এই দলগুলোর প্রতি অনুরোধ জানাব— তারা যেন এই ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করেন।

এ সময় হাসনাত বলেন, ‘চুপ্পুর হাত থেকে ‘জুলাই সনদ’-এর বায়াত নেওয়ার চেয়ে নদীতে ডুবে মরে যাওয়া ভালো। ‘জুলাই সনদ’-এ ড. ইউনূসকে স্বাক্ষর করতে হবে। চুপ্পুকে দিয়ে ‘জুলাই সনদ’-এর স্বাক্ষর করালে শহীদদের সঙ্গে গাদ্দারি করা হবে। একটি মহল চুপ্পুকে দিয়ে ‘জুলাই সনদ’-এ স্বাক্ষর করানোর জন্য ব্যস্ত হয়ে উঠেছে। এ কথা ভাবলেই লজ্জা ও ঘৃণায় বেহুশ হয়ে যাওয়ার মতো লাগে। তার চেয়ে আত্মহত্যা করা ভালো।’

তিনি আরো বলেন, ভোলার উন্নয়নের জন্য ভোলা-বরিশাল সেতুর ক্ষেত্রে যত ধরনের সহযোগিতা প্রয়োজন, এনসিপি তা করবে। আন্দোলন-সংগ্রামেও এনসিপি সঙ্গে থাকবে।

সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, ‘একটি গ্রুপ বলছে, ‘জুলাই সনদ’-এর প্রয়োজন নেই। কিছুদিন পর বলবে, ‘২৪-এর প্রয়োজন ছিল না, শুধু নির্বাচনই দরকার।’

সমন্বয় সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, দক্ষিণাঞ্চলীয় যুগ্ম-মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু প্রমুখ।

শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ে হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

জিয়ানগরে মে দিবসে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

পিরোজপুরে মে দিবসে জেলা প্রশাসনের শোভাযাত্রা

মহিপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত

আলমডাঙ্গায় আ.লীগের চেয়ারম্যানদের পুনর্বহালে সংঘর্ষ

গৌরনদীতে পাগলা কুকুরের কামড়ে আহত ১৪

চরফ্যাশনে নিষেধাজ্ঞা শেষে নদীতে নামছেন উপকূলের জেলেরা

পরীক্ষায় দায়িত্বে অবহেলা, চার শিক্ষককে অব্যাহতি

হত্যা মামলায় ছেলের যাবজ্জীবন, মায়ের ৭ বছরের কারাদণ্ড

বরগুনার আমতলীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু